বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আবদুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শুক্রবার (১৭ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাবলুকে দেখতে যান তিনি। এ সময় চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন সালাম।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলু সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ এপ্রিল শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার (১৫ মে) সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মাহফুজ কবির মুক্তা আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এরপর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ‘অসুস্থ’ বজলুর রহমানকে দেখতে তার শ্যামলীস্থ বাসভবনে যান। সেখান থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান। আব্দুস সালাম উভয় নেতার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ