দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা-রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত : ১২ দল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা-রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত : ১২ দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রবিবার (১৯ মে) বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশের চলমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা করণীয় নির্ধারণে ১২ দলীয় জোটের গুরুত্বপূর্ণ সভা জোট প্রধান জনাব মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক দুরবস্থা, সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশে একটি কর্তৃতবাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে। আজকে বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে গেছে। বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসাথে বাংলাদেশ ব্যাংকের ৫৬ জন অফিসারের পদত্যাগ ও সংবাদ কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা বলে মনে করেন জোট নেতৃবৃন্দ। অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজের আখড়া বানিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। জোটের নেতৃবৃন্দ জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, আগামীতে বিএনপি’র সাথে যে কোন কর্মসূচি তারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নবাব আলী আব্বাস খান, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি আতাউর রহমান ও আবুল মনসুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ