ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে সাতটি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।

সোমবার (২০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, সাত দফায় লোকসভা ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব চলছে। আজ মোট ছয়টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে বিহারের পাঁচটি, ঝাড়খণ্ডের তিনটি, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তর প্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের সাতটি আসন রয়েছে। এছাড়া ভারতশাসিত জম্মু-কাশ্মির ও লাদাখের আসনেও ভোট হবে।

লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চম দফায় ৬৯৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গয়াল, ওমর আবদুল্লাহ ও চিরাগ পাসওয়ান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ