অটোরিকশা চালকদের আন্দোলন: তিন মামলায় কারাগারে ৪২ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অটোরিকশা চালকদের আন্দোলন: তিন মামলায় কারাগারে ৪২ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে তিন থানার মামলায় গ্রেফতার ৪২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- অনিক, আবু বক্কর, আলী হোসেন, সাগর মৃধা, সাগর শেখ, বকুল হোসেন, নুরুল ইসলাম, মাজেদ আলী, মোতাহার হোসেন, দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, শাহাবুদ্দিন, নুরুল আমন, জুনায়েদ, জাকির হোসেন, ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, রাসেল, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, আনোয়ার হোসেন, আতাউর রহমান, সুমন, নুর মোহাম্মদ ও শরীফ।

এদের মধ্যে প্রথম ১৫ জনকে মিরপুল মডেল থানার মামলায় আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সজিবুর রহমান।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরের ১২ জনকে কাফরুল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম।

তাদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানির জন্য সময়ের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৩ মে জামিন শুনানির জন্য রাখেন।

অপরদিকে শেষের ১৫ জন পল্লবী থানার মামলার আসামি। তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক পার্থ মল্লিক। তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। তারাও জামিন শুনানি পেছানোর আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তাদের কারাগারে পাঠিয়ে আগামী ২৩ মে জামিন শুনানির জন্য ধার্য রেখেছেন।

অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রবিবার (১৯ মে) আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন। এক পর্যায়ে মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় অটোরিকশার চালকরা।

সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে তিন থানায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়ে। এর মধ্যে পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় প্রায় ২৫০০ জনকে আসামি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ