রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে ঘেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এরশাদ।

ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা প্রত্যাহারসহ বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মোহাম্মদপুর ২৯ নং ওয়ার্ডের সাবেক আহবায়ক সাব্বির আহমেদ, ৩১ নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম, শেরে বাংলা নগর থানা ছাত্রদল নেতা আরমান হোসেন, আদাবর থানা ছাত্রদল নেতা এমরান হোসেন ইমরান, মিরপুর মডেল থানা ছাত্রদল নেতা ওবাইদুল্লাহ, রূপনগর থানা ছাত্রদল নেতা ফয়সাল, মো.পুর থানা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা শামসুল হক, হ্রদয় হোসেন, আবু হোরায়রা সাদি, ইকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ