ইব্রাহিম রাইসির মৃত্যু: ঢাকায় শোক বইয়ে ফখরুলের স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ঢাকায় দেশটির দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় শোক বইয়ে স্বাক্ষর করার জন্য মির্জা ফখরুল গুলশানে ইরানের দূতাবাসে প্রবেশ করেন।
এ সময় শায়রুল কবির খানসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাইপো অভিক ইস্কান্দার উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ