চীনে যাচ্ছে আ’লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনে যাচ্ছে আ’লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার (২৫ মে) দুপুরে চীনে যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন তারা।

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সফরে যাচ্ছেন।

সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ