আমরা কারাগারে গিয়ে নজরুলকে স্মরণ করি : রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা কারাগারে গিয়ে নজরুলকে স্মরণ করি : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৫, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা যখন কারাগারে যাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি। আমাদের যখন কোনো সাঁজা হয়, তখন আমরা নজরুলকে স্মরণ করি। কেননা অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না। গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলামের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান শিখিয়েছেন। তা এখনো আমাদের প্রাণিত করে। আমরা আজও গণতন্ত্রহারা, স্বাধীনতাহারা এক ভয়ংকর স্বৈরতন্ত্রের মধ্যে রুদ্ধশ্বাস অবস্থায় আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদের উদ্বুদ্ধ করছে।

তিনি বলেন, জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই ভাষাই আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল। হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, প্রতি ক্ষণে নজরুলের গান, তার সাহিত্যসৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে বিদ্যমান পরিস্থিতিতে প্রতিবাদ করতে, নিপীড়ন-নির্যাতন ভোগ করে এগিয়ে যেতে। নজরুল সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরেই দেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা-সবকিছুই আমরা নিশ্চিত করতে পারবো। এ ক্ষেত্রে নজরুল এক প্রবল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নায়ক উজ্জ্বল, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ