শপথ নিলেন রংপুর জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শপথ নিলেন রংপুর জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

১ম পর্যায়ে রংপুর বিভাগের উপজেলা পরিষদ নির্বাচনের নব নির্বাচিত ১৯ জন চেয়ারম্যান ও ৩৮ ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাইসবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গেকাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত পনেরো বছরে দেশের আর্থসামাজিক অবস্থার অনেকইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসংগতি এখনও দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ-সহ সামাজিকঅবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, বিভাগীয় কমিশনারকার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ