জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা-খাদ্য বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা-খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৯, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেছে জেলা শ্রমিক দল।

বুধবার (২৯ মে) বিকেলে শহরের মালগুদাম মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ