আ'লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে : আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না। কারণ, তারা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনও রাষ্ট্রক্ষমতায় আসতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণকে প্রতিপক্ষ মনে করে। তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাকস্বাধীনতা, ভোটাধিকার। আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয়, এদের ইতিহাস আগুন সন্ত্রাসের। এরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায়।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম ‌‘শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে শনিবার (১ জুন) দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড এবং বংশাল থানা বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে সালাম এসব কথা বলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। গণতন্ত্রের জন্য যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে- সেই গণতন্ত্রকে পদদলিত করেছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, মহানগর নেতা আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, কাউন্সিলর নাসরিন রশীদ পুতুল, তাজ উদ্দিন আহমেদ তাইজু, কাউন্সিলর মামুন আহমেদ, হাজী আদিল, ইয়াকুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ