চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল, বিএনপিতে চাঙ্গা ভাব - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল, বিএনপিতে চাঙ্গা ভাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৩, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ জুন) ‘জাতিসত্তার রূপকার: রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান’ সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন তিনি। বিএনপি মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম’র উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। এই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবীরা বক্তব্য রাখার কথা রয়েছে।

মঙ্গলবারের সেমিনার সফল করার লক্ষ্যে গত ২ জুন বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মঙ্গলবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে চট্টগ্রাম ফোরামের সেমিনার ও আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী কালবেলাকে বলেন, ‘বিএনপি মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই সেমিনার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহাসচিবের সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ