শ্রমিকদলের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার দিন তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৫, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৫, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
জাতীয়তাবাদী শ্রমিকদলের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার দিন তারিখ নির্ধারণ বিষয়ে আজ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে চূড়ান্ত
সিদ্ধান্ত গৃহিত হয়।
কর্মসূচী সফল করার জন্য আজ ৫’জুন নয়াপল্টন শ্রমিকদলের কেন্দ্রীয় দপ্তরের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো উপস্হিত ছিলেন শ্রমিকদলের সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক এম, নাজিম উদ্দিন, সহ শ্রম সম্পাদক হুমায়ন কবির খান, শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা ২৯’জুন চট্রগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল বিভাগ, জেলা ও মহানগরে অনুষ্ঠিত হবে। আজকের সভায় কর্মসূচী সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী শ্রমিকদলের ‘বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা’ আগামী ২৯ জুন ২০২৪ বন্দরনগরী চট্রগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ, জেলা ও মহানগরে অনুষ্ঠিত হবে।
আজকের সভায় নতুন এই কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জনতার আওয়াজ/আ আ