ঈদুল আজহা কবে, জানা যাবে শুক্রবার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদুল আজহা কবে, জানা যাবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার (৭ জুন) মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

তবে কোনো কারণে শুক্রবার চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। জিলহাজ মাস শুরু হবে রবিবার (৯ জুন), সেক্ষেত্রে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৮ জুন (মঙ্গলবার)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ