কোটা বাতিলে রবিবার পর্যন্ত আল্টিমেটাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা বাতিলে রবিবার পর্যন্ত আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন দিতে সরকারকে রবিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আল্টিমেটামের ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ ।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। এসময় এ দুটি দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ‘৩০ এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ী ভাবে বৃদ্ধি চাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করে আসছে। কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটিই সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। সেই সঙ্গে ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সরকারকে আগামী রবিবারের মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রজ্ঞাপন দিতে হবে।

উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ঠা অক্টোবর সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। গত বুধবার হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করে। এরপর থেকেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ