জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ রাজবধূ ! - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ রাজবধূ !

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৭, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে চলতি ২০২৪ সালে জনসমক্ষে দেখা যাবে না। দ্য ডেইলি বিস্ট এক সূত্রে জানিয়েছে প্রিন্সেস অফ ওয়েলস তার পরিবারের সঙ্গে থেকে ক্যান্সারের চিকিৎসা চালাচ্ছেন। ২০২৪ সালের মধ্যে কেট আগের মত জনসমক্ষে আসবেন না।
খবরের সূত্রমতে , গত কয়েক সপ্তাহ ধরে ক্যান্সার চিকিৎসার কারণে জনসাধারণের দৃষ্টির বাইরে রয়েছেন কেট। চিকিৎসা চলামান অবস্থায় তিনি তার তিন সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেট একজন অভিভাবক হিসেবে সক্রিয় ছিলেন, বর্তমানে তার সন্তানদের সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকটা সুস্থ বোধ করছে। কেটের চিকিৎসা ভালোভাবে চলছে। তবে তিনি রাজকীয় দায়িত্বে আর ফিরবেন কিনা এমন প্রশ্ন বাতাসে ঘুরছে। রাজকুমারী অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেছেন। তিনি অসুস্থতার বিষয়ে সংবেদনশীল। তিনি রোগের সঙ্গে আপস করতে চান না।
এর আগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ শুরু করবেন না। কেটের চিকিৎসকরা অনুমতি দিলে তিনি দায়িত্বে ফিরবেন।
চলতি বছরে কেটের ডায়েরিতে কোনো সূচি যুক্ত করা হয়নি এবং কোনো পরিকল্পনাও গ্রহণ করা হয়নি। যার ভিত্তিতে বলা যায়, বছরের বাকি সময় তিনি জনসমক্ষে না আসার সম্ভাবনাই বেশি।
গত ২২ মার্চ এক ভিডিও বার্তায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করে কেট মিডলটন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ