প্রবাসী শ্রমিকের মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য আখাউড়া রওয়ানা হয়েছে বিএনপির প্রতিনিধিদল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসী শ্রমিকের মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য আখাউড়া রওয়ানা হয়েছে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মালয়েশিয়াগামী প্রবাসী শ্রমিক আখাউড়ার সোহেল তানভীর (পিতাঃ আমির উদ্দিন @ মেরাজ মোল্লা) যথাসময়ে এয়ারপোর্ট উপস্হিত হয়ে সরকারের দলীয় সিন্ডিকেটের প্রতারনায় বিদেশে যেতে না পেরে হতাশ হয়ে বাডী ফেরার পথে ট্রেন থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

৯’জুন রবিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভিকটিম পরিবারকে আর্থিক সহযোগিতা ও সমবেদনা জানানোর জন্য বিএনপির একটি প্রতিনিধিদল আজ আখাউড়া রওয়ানা হয়েছে। প্রবাসী শ্রমিকের এই করুন মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য গঠিত প্রতিনিধিদলে এ্যাডভোকেট শিমুল বিশ্বাস , চেয়ারপার্সনের বিশেষ সহকারী, সেলিম ভূইয়া সাংগাঠনিক সম্পাদক, লায়ন হারুনুর রশিদ, ব্যাকিং এন্ড রাজস্ব বিষয়ক সম্পাদক, হুমায়ন করিব খান সহ শ্রমসম্পাদক, মোশারফ হোসেন কেন্দ্রীয় সদস্য ও শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন প্রতিনিধিদলের সাথে যাত্রা করেছে।
ইস্যুটি মানবিক ও জরুরী বিবেচনায় আগামীকাল ১০’জুন সোমবার মতিঝিল পাড়ায় (পোস্টার ব্যানার প্লাকার্ডসহ) ঘটনার নিরপেক্ষ তদন্ত ক্ষতিপূরন ও উপযুক্ত বিচারের দাবীতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ