ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেন্সিডিল গ্রেফতার দুই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেন্সিডিল গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সিডিল পাচারের সময় দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মুল্যের ৪৪৮ বোতল ফেন্সিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ