বন্যায় পানি বন্দিদের দ্রুত উদ্ধার ও খাদ্য সহায়তা দেয়ার দাবি জেলা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যায় পানি বন্দিদের দ্রুত উদ্ধার ও খাদ্য সহায়তা দেয়ার দাবি জেলা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ১:০০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে দ্বিতীয় দফায় বন্যায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পানি বন্দি মাুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রথম দফা বন্যার সময় আমরা দাবি জানিয়েছিলাম সিলেটকে বন্যা দুর্গত এলাকা ঘোষনা করে বন্যার্তদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহাতা প্রদান পূর্বক পুনর্বাসন করতে কিন্তু সরকার এতে কর্নপাত করেনি। এখন মাত্র এক মাসের মধ্যেই সিলেটে আবারো ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কাইঘাট, জকিগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশন এলাকার বেশীরভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও, বিয়ানীবাজার ও বিশ্বনাথে কিছু এলাকার মানুষ এখন পানিবন্দি। আমরা এসব এলাকার পানিবন্দি মানুষদের উদ্ধার পরবর্তী সমেও সেনাবাহিনীর মাধ্যমে বন্যা দুর্গতদের দীর্ঘ মেয়াদী পর্যাপ্ত পরিমান খাবার সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক পুনর্বাসন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের পানিবন্দি মানুষদের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ