লুটেরা বাজেট দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লুটেরা বাজেট দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যে বাজেট পাস করা হয়েছে এটা একটা লুটেরা বাজেট, বাংলাদেশকে একটা তলা বিহীন ঝুড়িতে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান।

সোমবার ১০ জুন জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল” এর উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, বীর উত্তম এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ”মৎস্য খাতে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বেগম সেলিমা রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, তার লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের জানতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন। এই কর্মসূচি মৎস্য তথা মাছের পুষ্টির যোগান দিতে অনেকটাই কার্যকর ভূমিকা পালন করেছে। আজ মৎস্যখাত তথা জীববৈচিত্র ধ্বংসের পথে। বর্তমান সরকারের নেতাকর্মীরা অবৈধভাবে জায়গা দখল করে বনাঞ্চল ধ্বংস করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে জীববৈচিত্র তথা পরিবেশের অনেক ক্ষতি করছে।

আজিজ-বেনজীরের সমালোচনা করে তিনি বলেন, তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। তারা সরকারের মদদপুষ্টতায় রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে। এই সরকার শেয়ারবাজারকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার একটা লুটেরা সরকার। এই সরকার যে বাজেট দিয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, দেশনেত্রী খালেদা জিয়ার অবদান, দেশ নায়ক তারেক রহমানের অবদান আপনারা জনগণের সামনে তুলে ধরুন।

তিস্তা প্রকল্প সম্পর্কে বেগম সেলিমা রহমান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইন্ডিয়া বড় বাধা, তারা এটা আটকে দিয়েছে। শেখ হাসিনা ইন্ডিয়ার মোদি সরকারের অনুষ্ঠানে যায় আর এদিকে ভারতীয় বাহিনী সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে। এই অবৈধ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। হাজার হাজার বেনজির হাজার হাজার আজিজ সরকারের ছত্রছায়ায় লুটপাট দুর্নীতি করে যাচ্ছে।

বাজেট প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, এই যে বাজেট পাস করা হয়েছে এটা একটা লুটেরা বাজেট, বাংলাদেশকে একটা তলা বিহীন ঝুড়িতে পরিণত করবে। মানুষ ভয়ে কথা বলতে পারেনা, বাক স্বাধীনতা নাই। কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা এই সরকারের সেখানে বুলি মুখে আওড়ায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ধ্বংসপ্রাপ্ত পশ্চাৎপদ বাংলাদেশকে যেভাবে টেনে তুলে বিশ্ব দরবারে আসিন করেছিলেন সেটা প্রণিধানযোগ্য।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ছাত্রদের হাতে চাপাতি, রামদা, পিস্তল তুলে দিয়েছে। এই সরকার কিশোর গ্যাং তৈরি করেছে, এই কিশোর গ্যাং এর পেছনে রয়েছে বড় বড় আওয়ামী লীগ নেতা, তাদের ছত্রছায়ায় এই কিশোর গ্যাং পরিচালিত হয়। এই ছাত্রলীগ জনগণের সম্পদ লুটপাট করে। এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন। তিনি অসুস্থ, তাকে চিকিৎসার অভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি একটি বিরাট দল, সবাই এই বিএনপি দলকে ভালবাসে। এই সরকারের প্রতি আস্থা নেই বলেই সবাই উপজেলা নির্বাচন বর্জন করেছেন।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয় নাই। এই সরকার জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন নেতা ছিলেন। এই অবৈধ সরকার বিএনপিকে ভয় পায়। যে পর্যন্ত এই সরকারের পতন না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ