সিংড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশ ও জাতির বোঝা নয়, সম্পদ এ গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।মো. আবু জাফর সিদ্দিকী

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ