যুক্তরাষ্ট্র ছেড়েছে টাইগাররা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ছেড়েছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ইতোমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচ খেলে ফেলেছে। এই দুই ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ টাইগাররা খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তাই আজ যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ানে গেছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সম্ভাবনা জাগিয়েছিল তাওহীদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। যেই ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

বাংলাদেশের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ১৩ জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ আটে। তাই নেদারল্যান্ডস ও নেপালকে হারালে কোনো ধরণের সমীকরণ ছাড়াই সুপার এইটে খেলবে বাংলাদেশ। তাই সরাসরি শেষ আটে খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ