ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘আগন্তুক’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘আগন্তুক’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ঈদুল আজহায় মুক্তির মিছিলে যুক্ত হলো আরেকটি সিনেমা। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ আনুষ্ঠানিকভাবে ঈদে মুক্তির ঘোষণা দিল। সিনেমাটি সোমবার (১০ জুন) বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর প্রধান চরিত্রে আছেন পূজা চেরি ও শ্যামল মাওলা।

কামাল হাসানের প্রযোজনায় সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিশু। এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও ট্রেলার রিলিজ হয়েছে।

দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘সিনেমাটির শুটিং বছর দুয়েক আগে শেষ হয়েছিল। গেল বছর আমরা এর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করি। এ ঈদে আমাদের ‘জংলি’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু কাজ শেষ না করতে পারায় মুক্তি দিচ্ছি না। ‘আগন্তুক’ আগে প্রস্তুত করা ছিল। তাই আমরা সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেই, তাও দুই সপ্তাহ আগে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরি করেছি, কারণ আমরা চেয়েছি সেন্সরটা আগে হোক। তাছাড়া আমাদের সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলো দেখেছে। তাদের তরফ থেকে নিশ্চয়তা দেয়ার পরই চূড়ান্ত ঘোষণা দিয়েছি।’

পূজা-শ্যামল ছাড়াও এ সিনেমাতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ