বেনজীরের সম্পত্তি-ফ্ল্যাট ক্রোকের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেনজীরের সম্পত্তি-ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১২, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বান্দরবান সদরে ২৫ একর এবং রূপগঞ্জসহ বিভিন্ন জায়গায় জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর মধ্যে রয়েছে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা, বাড্ডায় ৩৯.৩০ শতাংশ জমির ওপর ২টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় ২৫ একর জমি, স্ত্রী জিসানের নামে আদাবর থানার পিসিকালচারে ৬টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নিমুলে সম্পত্তিতে ৬ তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার এপারেলসের শেয়ার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ