জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে কল্যাণ ফ্রন্টের প্রার্থনা সভা। ছবি : কালবেলা
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে এ প্রার্থনা সভা হয়।

সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুন দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রার্থনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অপর্ণা রায় দাস, রমেশ দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, আয়োজক সংগঠনের নেতা আনন্দ সাহা, মিন্টু বসু,পার্থদেব মন্ডল, সত্যেন্দনাথ দত্ত, সুভাষ দাস প্রমুখ।কালবেলা

প্রার্থনা সভা পরিচালনা করেন ইসকনের মহারাজ দ্বীজমনি দাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ