ঘাটাইলে মাইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মাইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসী।
গত শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।
মঙ্গলবার (১৮ জুন)তিনি তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৩ ঘাটাইলে গেলে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
এ সময় ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ