বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সহায়তা ও ত্রাণ বিতরণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক যৌথসভায় প্রধানমন্ত্রীর নির্দেশের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সিলেটের বন্যায় মানুষ দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। ১২ থেকে ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী সবসময় পানিবন্দি মানুষদের খোঁজখবর নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্ধার কাজ ও ত্রাণ কাজে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।

পাহাড়ি ঢলে উজান নেমে আসা পানি ও প্রবল বর্ষণে সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগ পড়েছে মানুষ। সবশেষ পাওয়া খবরে ওই চার জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি। গবাদি পশু, পরিবারের নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে সিলেট অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে।

সিলেট অঞ্চলে ২০ লাখ মানুষ পানিবন্দি, দুর্ভোগ চরমেসিলেট অঞ্চলে ২০ লাখ মানুষ পানিবন্দি, দুর্ভোগ চরমে
ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানিতে বন্যার প্রভাবে সিলেটের ৩৩/১১ কেভি ২১ টি উপকেন্দ্রের মধ্যে ৭টির ভেতরে পানি প্রবেশ করছে। তবে পানি এখনো নিরাপদ দূরত্বে থাকায় উপকেন্দ্রগুলো চালু রয়েছে।

ওবায়দুল কাদের দলের ৭৫ বছরের প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন। ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতি ও টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ আরো বেশ কিছু কর্মসূচি পালন করবে দলটি।

ওবায়দুল কাদের বলেন, মানুষের যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ