ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট।

শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৩৩২ ফ্লাইটটি ৪১৭ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা। ফিরতি হজ ফ্লাইটের প্রথম দিনে আরও ১০টি বিমানে করে দেশে ফিরবেন প্রায় ৪ হাজার যাত্রী।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত হজ পালনে সৌদি আরব যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। এসব হাজির ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

গত শুক্রবার মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন ছিল। এদিন পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিগণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ