৩০ এর উর্দ্ধে নারীদেরকে কাজটি ডেডিকেট করলাম: মেহজাবীন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০ এর উর্দ্ধে নারীদেরকে কাজটি ডেডিকেট করলাম: মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবারও এই ধারা অব্যহত রেখেছেন। মুক্তি পেয়েছে মেহজাবিন অভিনীত ‘তিথিডোর’নাটক। প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীও প্রচারণা চালাচ্ছেন বেশ। তারই ধারাবাহিকতায় নিজের ফেসবুকে লিখলেন, নাটকটির বিষয়বস্তু নিয়ে।

শুরুতেই লিখেছেন, আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার।

এরপর লেখেন, আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কি? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নেই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে।

অভিনেত্রী আরও লিখেছেন, ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশেপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বুঝা যায় না এবং এই করণেই আমাদের প্রিয়জনদের আচারণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।

এরপর নাটকটি নিয়ে মেহজাবিন লিখেছেন, এই কাজটির সাথে আমাদের টিমের ব্যক্তিগত ইমোশন জড়িয়ে আছে নানানভাবে এবং তার জন্য এই কাজটি আমাদের জন্য অনেক স্পেশাল। লেট টুয়েনটিজ এবং ৩০ এর উর্দ্ধে যেই নারীরা আছেন, কাজটি আপনাদেরকে ডেডিকেট করলাম।

‘তিথিডোর’নাটকটি লিখেছেন জাহান সুলতানা। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, আবুল হায়াত, শামীমা নাজনীন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ