ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রীর এ সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লি সফরে যান শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর, ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর।

এছাড়াও, এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর, কারণ তিনি ৯ জুন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।

প্রধানমন্ত্রীর এ সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ