বিএনপির বিরোধিতা দেশের জন্য মঙ্গলজনক নয়: হানিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিরোধিতা দেশের জন্য মঙ্গলজনক নয়: হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৮, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৮, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের ভেতরে ভারতীয় রেল চলাচল নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেছেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন।

এ সময় মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহনযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেই আদালত তাকে দণ্ড দিয়েছেন।

এ সময় হানিফ আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার মূল কারণ দু’টি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। দ্রুতই বিদ্যুতের সব সমস্যার সমাধান হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ