রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় তারা বলেন, গরিব মারার অবৈধ বাজেট মানি না মানব না, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, কমাতে হবে বলে শ্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দুর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এদিকে মিছিল শেষে ৬ জন রিকশা শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ