বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৩০, ২০২৪ ১:৫২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত ১০ সমঝোতা স্মারক সই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
রোববার (৩০ জুন) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ