বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, মন্তব্য কাদেরের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, মন্তব্য কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১ জুলাই) দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে। ইন অর আউট।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না, বলে সরকারের এজেন্ট। একেকজন আরেকজন কে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।

সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ