সকল মামলায় আগাম জামিন পেলেন রবিউল ইসলাম নয়ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকল মামলায় আগাম জামিন পেলেন রবিউল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সকল মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (৩ জুলাই) দুপুরে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও মোঃ আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।

রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা দায়ের হয়।

এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ