কোটা বাতিলের দাবিতে হাটহাজারী-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে হাটহাজারী-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরে দেড়টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানান এবং আগামীকাল বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা দাবিতে জানান, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ