কোটা বাতিলের দাবিতে : মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে : মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

 

ববি প্রতিনিধি

সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবি ও সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল।

বিক্ষোভে অংশগ্রহণকারী বিভাগের শিক্ষার্থী ইংরেজী বিভাগের শিক্ষার্থী অনিকা সরকার বলেন, আজকের রায় আমাদের অনুকূলে আসেনি৷ উচ্চ আদালত আবারও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বৈষম্যমূলক কোটা সংস্কার এর আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আজ যে রায় ঘোষণা করা হয়েছে তা সরাসরি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কখনোই দমিয়ে রাখা যায় না। যদি প্রশ্ন করা হয় এ আন্দোলন কখন শেষ হবে, তাহলে বলবো এ আন্দোলন শেষ হবে সমাধানের মধ্যে দিয়ে। কোনো প্রকার বাধাসৃষ্টি করা হলে এ পরিস্থিতি আরো বুমেরাং হয়ে দাড়াবে।

প্রসঙ্গত, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার সিধান্ত নিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালত শুনানি আজ নয় বলে আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ