কোটাবিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি: কামরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটাবিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, সেই কোটাবিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিএনপি। এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দিতেই যোগ দিয়েছে দলটি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (৬ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চায় না বলেই তারা কোর্টে যান না, তামাশার আন্দোলন করেন। তারা স্বৈরতান্ত্রিক দল।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণেই আজ বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক ভালো।

তবে বাংলাদেশের পরম বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা সব সময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানসহ আওয়ামী লীগ নেতাদের ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালায়। একইভাবে বিএনপি এখন সেই ষড়যন্ত্রে লিপ্ত।

আলোচনা সভায় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ স্থানীয় তিনটি ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ