বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৮, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৮, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
পরে রিজভী জানান, তিনি যখন হাসপাতালে যান তখন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন। পরে তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে মনে করেন রিজভী।
জানা যায়, গতকাল রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে সোমবার ভোর ৪ টা ১২ মিনিটে রওয়ানা হয়ে ৪ টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষনিকভাবে বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জনতার আওয়াজ/আ আ