পল্টন-জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, সৃষ্টি হয়েছে যানজট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্টন-জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, সৃষ্টি হয়েছে যানজট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে পল্টন ও জিরো পয়েন্ট মোড়ে অবরোধ পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের ফলে পল্টন মোড়কে কেন্দ্র করে চারপাশের রাস্তায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ১১ টা থেকে অবরোধ পালন শুরু হওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পল্টন ও জিরো পয়েন্ট মোড়ে শিক্ষার্থীরা গোল হয়ে রাস্তা ব্লক করতে দেখা গেছে। এসময় তাদেরকে কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিতেও দেখা গেছে। শিক্ষার্থীদের কেউ কেউ আবার ফাকা রাস্তায় ফুটবলও খেলছে। বাংলা ব্লকেডের ফলে পল্টন মোড়কে কেন্দ্র করে একদিকে জিরো পয়েন্ট থেকে পল্টন গামী রাস্তা, অপর পাশে বিজয়নগর থেকে পল্টন গামী রাস্তায় এবং দৈনিক বাংলা থেকে পল্টন গামী রাস্তায় যানবানহনের দীর্ঘ সারি দেখা গেছে।

অপরপাশে জিরো পয়েন্ট মোড়েও শিক্ষার্থীরা বাংলা ব্লকড করে রাস্তা অবরোধ তৈরি করেছে। এর ফলে সচিবালয় থেকে জিরো পয়েন্ট গামী রাস্তা, গোলাপশাহ থেকে জিরোপয়েন্ট রাস্তা এবং স্টেডিয়াম থেকে জিরো পয়েন্ট গামী রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

কোন ধরনের যানবাহন এই রাস্তাগুলো দিয়ে যেতে দেয়া হচ্ছে না। তবে এম্বুল্যান্সসহ রোগী পরিবহনকারী যানবাহনগুলো চলাচল করতে দিচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের জন্য পানি ও সেলাই সর্বরাহের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও উপস্থিত পুলিশ এবং জনসাধারণ থেকে চাদা তুলে শিক্ষার্থীদের জন্য পানি ও সেলাইনের ব্যবস্থা করছেন কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।

এদিকে দীর্ঘ সময় জ্যামে আটকে থেকে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জ্যামে বসে না থেকে বেশিরভাগ মানুষই হেঁটে চলাচল করেন।

জিরোপয়েন্ট থেকে পল্টন মোড়ে আসার পথে বাংলা ব্লকেডের মাঝে পরে রাস্তায় বসে আছে ভিক্টোর ক্লাসিকের একটি বাস। কথা হলে এই বাসের ড্রাইভার জীবন মিয়া বলেন, সকাল ১১ টা থেকে এখানে আটকে আছি। আমার বাসটি যখন জিরো পয়েন্ট থেকে পল্টন মোড়ে আসে তখনই শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে দেয়। আরেকটু পরে যদি বন্ধ করত তাহলে বাস নিয়ে এতক্ষণে চলে যেতে পারতাম। এখন পেছনে যাবারও উপায় নেই। এই ব্লক না সরা পর্যন্ত এখানেই বসে থাকতে হবে।

মৌচাক থেকে হাঁটতে শুরু করে পল্টন মোড় পর্যন্ত এসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, আমি মৌচাক মালিবাগ থেকে হেঁটে এসেছি, যাবো মতিঝিল। আমার কষ্ট হচ্ছে সত্যি কিন্তু আমি এই আন্দোলনের পক্ষে। আমাদের সাময়িক অসুবিধা হলেও এটা পুরা জাতির জন্য ভালো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ