না’গঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান নুরু (৫৫) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৯ জুন) সন্ধ্যায় ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুস্থ শৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোঃ রাসেল (২৫) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। নিহত নুরুজ্জামান নুরু জামালপুর জেলার মেলান্দহ থানার কাইজলাটা চৌধুরী বাড়ীর মৃত ফজলুল কবির লেবু মন্ডলের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, দাপা শৈলকূড়াস্থ জনৈক এরশাদের মালিকানাধীন একটি কারখানার শেডের ছাদের এংঙ্গেল ভাঙ্গার কাজ করার সময় অসাবধানতা বশতঃ একটি লোহার এঙ্গেল বিদ্যুতের তারের উপর গিয়ে পরে। এতে ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে নিচে পরে যায় নুরুজ্জামান। আহতবস্থায় উপস্থিত অপর শ্রমিকরা তাকে উদ্ধার করে শহরের জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ