কলোনী উচ্ছেদ বন্ধের দাবি হরিজনদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলোনী উচ্ছেদ বন্ধের দাবি হরিজনদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চার দফা দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দারা। শনিবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষ।

তাদের অভিযোগ, উচ্ছেদ করে কলোনীর জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। এমনই গুঞ্জন বহুদিন থেকেই শুনছেন তারা। পরিকল্পনা অনুযায়ী গত ১০ জুলাই বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ফলে বাস্তুহারা হয়ে পড়েন কলোনীর প্রায় ৫০টি পরিবার। এ সময় ৩৩নং ওয়ার্ডের কাউন্সিল আউয়াল হোসেনের নেতৃত্বে হরিজন সম্প্রদায়ের মানুষের ওপর হামলা হয়। এরপর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।

তারা বলেন, মিরনজিল্লার ইতিহাস প্রায় ৪০০ বছরের। যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে এই নগর আজকের তিলোত্তমা ঢাকায় পরিণত হয়েছে, তারাই আজ বহিরাগত-অস্থায়ী বাসিন্দার তকমা পাচ্ছে। কিছু সুহৃদ আইনজীবীর প্রচেষ্টায় উচ্চ আদালত গত ১০ জুন এই উচ্ছেদ কার্যক্রমকে এক মাসের স্থিতাদেশ দেন।

এর মাস পূর্ণ না হতেই ৯ জুলাই ডিএসসিসি আবারও উচ্ছেদের নোটিশ দেয়। আর ১০ জুলাই কর্পোরেশনের সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান উচ্ছেদের জন্য স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দুই শতাধিক ``ক্যাডার বাহিনী“ নিয়ে কলোনিতে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করেন। কিছু বুঝে ওঠার আগেইক্যাডাররা‘ কলোনির বাসিন্দাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।‘

এরই আগেই ডিএসসিসির মেয়র গণামধ্যমে বলেন, কলোনীতে মাদক কারবার চলে। এরা আমার কর্মচারীদের জিম্মি করে রাখছে, তারা বহিরাগত ইত্যাদি। তার সঙ্গে কলোনির ছাত্র-যুবককে সন্ত্রাসী ও কিশোর গ্যাং আখ্যায়িত করে অকথ্য ভাষায় আক্রমণ করেন। এই সন্ত্রাসী হামলা, মেয়রের ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ মিরনজিল্লা ছাত্র-যুব ঐক্য রাজপথে নেমেছে বলে বক্তারা জানান।

হরিজন সম্প্রদায়ের মানুষদের দাবিগুলো-

হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হরিজনদের বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ড কাউন্সিল আউয়াল হোসেনের দায়ের করা সকল মিথ্যা ও হয়রানির মামলা তুলে নিতে হবে। ডিএসসিসির মেয়রের ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে। ৪০০ বছরের পুরানো বসতি কোন ক্রমেই অবৈধ নয়, তাই সকল ধরনের উচ্ছেদ পরিকল্পনা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। মিরনাজল্লার ভূমি মিরনজিল্লা বাসিদেরই। এই জমির মালিকানা মিরনজিল্লার বাসিন্দাদের নামে দলিল সব তুলে দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ