ট্রাম্পকে গুলি করা কে এই ম্যাথিউ ক্রুকস - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাম্পকে গুলি করা কে এই ম্যাথিউ ক্রুকস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে প্রেসিডেন্ট নির্বাচনে এক নির্বাচনি প্রচারে গিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৪ জুলাই) সেখানে এক মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তিনি।

এ সময় মঞ্চের বিপরীত দিকের এক ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। তার ছোড়া গুলি ডোনাল্ড ট্রাম্পের কান ভেদ করে বেরিয়ে যায়। এ সময় ট্রাম্প কানে হাত দিয়ে বসে পড়েন। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা সাবেক প্রেসিডেন্টকে অন্যখানে সরিয়ে নিয়ে যান। গুলিতে আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার মঞ্চের সামনে উপস্থিত এক সমর্থকও নিহত হয়েছেন।

অন্যদিকে, সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে বন্দুকধারীও নিহত হন। জানা গেছে, বন্দুকধারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। তিনি পেলসিভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা।

টমাস ম্যাথিউ ক্রুকসের বিস্তারিত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ্য করে গুলি করা টমাস ম্যাথিউ ক্রুকসের বয়স ২০ বছর। ম্যাথিউ তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট-সংক্রান্ত নথিতে দেখা গেছে, ম্যাথিউ ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার।

সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ম্যাথিউ ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবে লেখা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তথ্য অনুসারে, ম্যাথিউ ক্রুকস রিপাবলিক্যান দলের একজন ভোটার হিসেবে তালিকা অন্তর্ভুক্ত। তিনি পেলসিলভানিয়ার বেথেল পার্কের একজন বাসিন্দা। ম্যাথিউ ২০২২ সালের বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্রাজুয়েট হয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় পেলসিলভানিয়ার দ্য ট্রিবিউন রিভিউয়ের জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগ থেকে ৫০০ ডলারের স্টার পুরস্কারও পেয়েছিলেন ম্যাথিউ। তার কাছে এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ছিল। ম্যাথিউ গুলি করার আগে প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্কও করেছিলেন।

ম্যাথিউ ক্রুক ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ থেকে ১৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ম্যাথিউ ক্রুকস রিপাবলিক্যান দলের ভোটার হয়েও কেন যে, ডোনাল্ড ট্রাম্পের মঞ্চ লক্ষ করে গুলি করেছিলেন, তা এখনো পরিষ্কার নয়।

এতো নিরাপত্তার মধ্যে কীভাবে এমন হামলার ঘটনা ঘটলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী যুবকের দিকে আগে থেকেই নজর ছিল স্নাইপারের। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন আগেই শুটারকে থামানো গেল না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ