কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মনপুরায় মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মনপুরায় মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ভোলার মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় দিকে উপজেলার হাজির হাট বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সদক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব ডাক্তার কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, মো. নিজামউদ্দিন, আব্দুস শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. শামসুদ্দিন মোল্লা, সদস্য সচি মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো, মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. নুর উদ্দিন তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ইকরাম কবির, সদস্য সচিব সাইদুল ইসলাম শাহীনসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য-গত মঙ্গলবার (৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল পদে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ