কানামাছি শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ কৃতিমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ কৃতিমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই বিকেল চারটায় রাজধানীর নিকেতনে রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় কানামাছি আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম। এছাড়া বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন- মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল (ছড়া-কবিতায়), আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল (গল্পে) এবং পলি রহমান (ফিচার/গদ্যে)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, উৎপলকান্তি বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও শিশুসাহিত্যিক আনজীর লিটন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ