বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

রাত ১২টা ২০ মিনিটের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করেন তারা। অবশ্য অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

অভিযানে কার্যালয়ের নিচ ও তৃতীয় তলায় বিএনপি মহাসচিবের কক্ষ থেকে ব্যানার ফেস্টুনন উদ্ধার করা হয়েছে। এছাড়া, কার্যালয়ের বাথরুম থেকে ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি কার্যালয়ের প্রধান ফটক খোলা রয়েছে। ডিবির দুইজন সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া, কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য উপস্থিত রয়েছেন।

এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ফকিরপুল থেকে নাইটিঙ্গেল ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলগামী উভয় সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ