বিক্ষোভে জবি ছাত্রীরা, হল না ছাড়ার ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিক্ষোভে জবি ছাত্রীরা, হল না ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হলের নিচে নেমে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে আজ বুধবার (১৭ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট হয়। সেখানে সিদ্ধান্ত হয় বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এ সিদ্ধান্তের পরই হল প্রাঙ্গণে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।

এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না,’ ‘মানি না মানবো না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা স্লোগান দিতে থাকে।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। হল ছাড়তে আমাদের বাধ্য করা হচ্ছে।

হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, এ মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তারা হল ত্যাগ করতে চাচ্ছে না। বিষয়টি দেখছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ