সাতক্ষীরায় শিক্ষা উপকরণ-আর্থিক সহায়তা প্রদান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় শিক্ষা উপকরণ-আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে এখানে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরা’র সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সারোয়ার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ কামরুজ্জামান রাসেল, শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হক, ক্রীড়া সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ পাড়, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান, সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সাবিকুন্নাহার প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার ৩১ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ দাখিল মাদরাসার ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ