বন্যার্তদের সাহায্যার্থে কৃষকদলের দুটি কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের সাহায্যার্থে কৃষকদলের দুটি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৭:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৭:৩২ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট
দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরবর্তী কৃষি পুর্ণবাসন উপ-কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

সোমবার (২০ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা করা হয়েছে। কৃষকদলের উদ্যোগে দেশের অবনতিশীল ও ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে করা সভায় এ কমিটি গঠন করা হয়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের জন্য গঠিত কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ খান, সদস্য সচিব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সদস্য কেএম মামুন উর রশিদ, কেএম নাজমুল হক, কাজী মো. খায়রুল্লাহ শিপন, মজিবুর রহমান চৌধুরী, মো. নাসির উদ্দিন, মির্জা মেহেদী হাসান, শফিকুর রহমান তালুকদার মাসুদ।

বন্যা পরবর্তী কৃষি পুর্ণবাসন উপ-কমিটির আহ্বায়ক কৃষিবিদ শাহ মো. মুনিরুর রহমান, সদস্য সচিব- কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, সদস্য- মিজানুর রহমান লিটু, মো. ইউনুস আলী, মেহেদী হাসান পলাশ, রফিকুল ইসলাম ডন, একেএম আনিসুজ্জামান আনিছ, শেখ মো. শফি শাওন, মো. একরামুল হক একরাম, ড. মো. আশরাফুল আলম জিমি, কেআইএফ সবুর, এসএম মুসা তালুকদার চমক, রাজিবুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, মো. সিরাজুন্নবী মামুন, মো. মঞ্জুরুল কাদির, পারভীন আক্তার।

বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যেই বন্যা দুর্গত এলাকায় কৃষকদলের জেলা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ