রংপুর পার্ক মোড়ের নাম বদলে ‌‘আবু সাঈদ চত্বর’ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রংপুর পার্ক মোড়ের নাম বদলে ‌‘আবু সাঈদ চত্বর’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বর্তমানে গুগল ম্যাপের পার্ক মোড়ের জায়গায় শহীদ আবু সাঈদ চত্বর নাম দেখা যাচ্ছে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদও হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ৯ ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সাইদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ